বিশ্বনাথে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা ও মারার উদ্ভোধন

আব্দুল কাদির, সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে কম্বাইন্ড হার্ভেস্টার (ধান কাটা ও মারার মেসিন) দিয়ে ধান কাটা মারার উদ্ভোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি কৃষি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প ডিএই-এর মাধ্যমে ৩০ লক্ষ টাকা দামের কম্বাইন্ড হার্ভেস্টার (ধান কাটা ও মারার) মেশিন সরকারি ভাবে ৭০ ভাগ ভর্তুকিতে দেয়া হয়েছে। এই মেশিনটি কৃষকের পাকা ধান কাটা এবং একই সাথে মাড়াইয়ের কাজ করে থাকে পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনার বহিপ্রকাশ হলো। এর মাধ্যমে ফসল উৎপাদনে সময় ও শ্রমের খরচ কমবে।। যেহেতু এখন অগ্রহায়ন মাস তাই সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় এখন পুরোদমে চলছে ধানকাটা মৌসুম। তাই দ্রুত ধান কাটতে এখন থেকে ডিজিটাল কৃষি যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুরে লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামের দক্ষিণে ইউনিয়নের সফল কৃষক ও উদ্যোক্তা মো. মোক্তার আলী’র ফসলি জমিতে ধান কাটার উদ্ভোধন করা হয়েছে।

এসময় এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সফল কৃষক ও ইউনিয়নের উদ্যোক্তা মো. মোক্তার আলী, প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি কবির আহমদ, এসি আই কোং এর চিফ ইন্জিনিয়ার আরিফ মিয়া, কৃষক মো. রমুজ আলী, সমুজ আলী, গৌছ আলী চৌধুরী, হাসন আলী, আরজ আলী, মো. আলী হোসেনসহ প্রমুখ।


বিশ্বনাথে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা ও মারার উদ্ভোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here