কুষ্টিয়া কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মা দিবস উদযাপন।

0
99

মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

আজ বিশ্ব আন্তর্জাতিক মা দিবস। প্রতি বছরে মে মাসের ২য় রবিবার আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়।

আজ কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে, সকাল ৮.৩০ মিনিট হইতে বেলা ১১ টা পর্যন্ত প্রায় ১০০ জন মাকে নিয়ে পৌর ৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মা দিবস উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আলী উপজেলা সমাজ সেবা অফিসার। উপস্থিত ছিলেন মো: জিল্লুর রহমান মধু বাংলা বিভাগীয় প্রধান, কুমারখালী সরকারী ডিগ্রী কলেজ উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান মিলন কাউন্সিলর ৯ নম্বর ওয়ার্ড কুমারখালী পৌরসভা।

মা দিবস উদযাপন প্রধান পরিচালনা করেন সুকুমার বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক কুমারখালী প্রতিবন্ধী সংগঠন। মুক্তি বিশ্বাস সদস্য কুমারখালী প্রতিবন্ধী সংগঠন। অনুষ্টান পরিচালনা করেন ডা: মোঃ হাসান আলী। মা দের নিয়ে নানান রকম খেলা আনন্দ আয়োজন করা হয় স্কুল মাঠে যেমন হাড়িভাঙ্গা বেলুন ফুলানো, বালিশ খেলা , বল কুড়ানো সহ বিভিন্ন খেলা। এবং উপস্থিত মা দের এস এস সি ৯৩ ব্যাচের বন্ধুদের সহযোগীতায় সকল মাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মা দিবস সম্পর্কে আলোচনা করেন কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।

শুভেচ্ছা বক্তব্য দেন মো: জিল্লুর রহমান মধু বিভাগীয় প্রধান বাংলা বিভাগ কুমারখালী ডিগ্রী কলেজ স্যার বক্তব্যর মাঝে বলেন বলেন মাকে সম্মান করতে হবে। মায়ের দোয়া ছাড়া কোন সন্তান বড় হয় না। মা জ্ঞানের আলো। কোন অবস্থাতেই মাকে অবহেলা করা যাবে না। প্রত্যেকটি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তাই প্রতিটি মায়ের সম্মান করতে হবে। স্যার মায়ের প্রতি, আদর্শ সম্মান দেখিয়ে আলোচনা ও অনুষ্ঠান শেষ করেন।


কুষ্টিয়া কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মা দিবস উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here