
আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রলীগের দীর্ঘ ৪ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল আলম হাওলাদারের নেতৃত্বে কেন্দ্র ও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা ছাত্রলীগের উপর আরোপিত স্হগিতাদেশ প্রত্যাহার করে আগামী ১৭ জুন (শনিবার) ৪বছর পর সম্মেলনের তারিখ নির্ধারণ করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান এবং পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ কে অভিনন্দন জানিয়ে ১৫মে সোমবার বেলা ১১টায় আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্হানে এসে শেষ হয়।
উল্লেখ্য দীর্ঘ ৪বছর পর দুমকি উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উৎসাহের আমেজ বইতে শুরু করেছে।













