দুমকিতে ভিডব্লিউবি উপকারভোগী হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

0
44

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির অসহায় ও হত দরিদ্র সুবিদা ভুগি মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

মঙ্গলবার ১৬ মে বেলা ১২ টার সময় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে ১ নং, ২ নং, ৩ নং এবং৪ নং ওয়ার্ডের সুবিধা ভুগি মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। মোট ৩৯২ পরিবারের মাঝে বিডব্লিউবি এই চাল বিতরণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম ছালাম। এছারাও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো:ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব মো: মুশফিকুর রহমান এবং ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা, বিপ্লব আকন, মাওলানা আবুল কালাম, হুমায়ুন কবীর মৃধা ও মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার ও হোসনেআরা বেগম।


দুমকিতে ভিডব্লিউবি উপকারভোগী হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here