বাউফলে ২টি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ

0
184

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের দক্ষিণ জৌতা ও মধ্য জৌতায় উৎসবমূখর পরিবেশে ২টি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বাউফল নির্বাচনী এলাকার সাংসদ আ স ম ফিরোজ।

বুধবার (১৭ মে ২০২৩) দুপুর ১টায় দক্ষিণ জৌতা বালিকা দাখিল মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ আ স ম ফিরোজ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা-বান্ধব। শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে আগামীদিনে স্মার্ট বাংলাদেশ গঠন করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান। এর আগে দুপুর ১২টায় মধ্য যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন করেন। নতুন একাডেমিক ভবন পেয়ে ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ জনগণের মধ্যে আনন্দ বিরাজ করে। তারা মনে করেন, নতুন ভবন শিক্ষার্থীদের পড়াশুনার মানোন্নয়ন ও শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সুলতান আহমেদ, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজসহ সুধীমন্ডলী, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।


বাউফলে ২টি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here