আদিতমারীতে মাদক সেবনের দায়ে ১ জনের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা আদায়

0
78

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ১৭ মে ২০২৩ খ্রিঃ সকাল বেলা আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ উদীয়মান স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক (গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১ (এক) জন মাদক সেবীকে আটক করা হয়।আটককৃত মাদক সেবী হলেন ১। মোঃ মাইদুল ইসলাম (২৫), পিতা- মোঃ ফজলুল হক, সাং- হাড়িভাঙ্গা, থানা ও জেলা- লালমনিরহাট।উক্ত মাদক সেবীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদক সেবীকে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককারী অফিসার এসআই/কমল কিশোর, এসআই/হামিদুল ইসলাম, এএসআই/শাহাদুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারীতে মাদক সেবনের দায়ে ১ জনের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here