ময়মনসিংহে কাউন্সিলর বাবু’র নেতৃত্বে ৪ বছরে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবা মূলক কার্যক্রম

0
1252

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবুর নেতৃত্বে ২৩ নং ওয়ার্ডেও, ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম হয়েছে এবং আরো বেশকিছু উন্নয়ন মূলক কার্যক্রম চলমান রয়েছে। সাব্বির ইউনুস বাবু ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয় ৪ বছর আগে, ৫ মে ২০১৯ ইং তারিখে। এই ৪ বছরে জনগণের পাশে থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন তিনি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ইকরামুল হক টিটুর আন্তরিকতায় ও কাউন্সিলর সাব্বির ইউনুস বাবুর প্রচেষ্টায় গত ৪ বছরে, ২৩ ওয়ার্ডে কার্যক্রম সমূহ তুলে ধরা হলো।

প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত করোনা কালীন সময়ে অনুদানের সুষ্ঠ বন্টন। প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ বরাদ্দকৃত ২৫০০ টাকার সুষ্ঠ বন্টন। টিসিবি কার্ডের সুষ্ঠ বন্টন। ৬০০ ছয় শতের অধিক বয়স্ক ভাতা। ৮০ আশির অধিক প্রতিবন্ধী ভাতা এবং আরও ২০ টি প্রক্রিয়াদীন।৫০ পঞ্চাশ এর অধিক মাতৃত্ব ভাতা। প্রায় সকল রাস্তার অবকাঠামো উন্নয়ন।

যে সকল রাস্তার কাজ সমাপ্ত ও কাজ চলমান:
১. সুতিয়াখালী নজু সরকার বাড়ি হতে সুতিয়াখালী ভাটিপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা। ২. ডুপিপুরা বাজার হতে ময়েজউদ্দিন সরকার বাড়ি পর্যন্ত রাস্তা। ৩. মোজাফফর বাড়ি হতে ডুপিপুরা বাজার পর্যন্ত রাস্তা। ৪. মধ্যপাড়া হতে শাহনাজ বেগম এর বাড়ি পর্যন্ত রাস্তা। ৫.উমেদ আলী রোড হতে কাউন্সিলর এর বাড়ি হয়ে মধ্যপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা। ৬. কে.বি ইসমাইল রোড হতে হাজী আক্কাস আলী সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা। ৭. কে.বি ইসমাইল রোড হতে পালপাড়া পর্যন্ত রাস্তা। ৮. উমেদ আলী রোড হতে শুনি সরকার বাড়ি, ফকির বাড়ি হয়ে বিসমিল্লাহর মোড়।  o৯. শুনি সরকার বাড়ির এনামুল এর বাড়ি হয়ে ফজলুল করিম সাহেব এর বাড়ির রাস্তা। ১০. ফকির বাড়ির মোড় হতে ইব্রাহিম কেরানী সাহেব, হেকিম মাস্টার সাহেব এর বাড়ি হয়ে সুতিয়াখালী ছালাকান্দি পর্যন্ত। ১১. ইদ্রিস সাহেব এর বাড়ি হতে দুলালের দোকান (কোরতুলীর) রাস্তা। ১২. মাছু বেপারী বাড়ির রাস্তা। ১৩. জবাব বেপারী সাহেব এর বাড়ির পর্যন্ত রাস্তা। ১৪. উমেদ আলী রোড হতে গুচ্ছুগ্রাম এর রাস্তা। ১৫. সোবহান সরকার সাহেব এর বাড়ি পর্যন্ত রাস্তা। ১৬. আলাল এর বাড়ি পর্যন্ত রাস্তা। ১৭. শিভলুর বাড়ি পর্যন্ত রাস্তা। ১৮. কোরতুলী মসজিদ পর্যন্ত রাস্তা। ১৯. সুতিয়াখালী নামাপাড়া হযরত সাহেব এর বাড়ির রাস্তা। ২০. সুতিয়াখালী নামাপাড়া আরিফ সাহেবের বাড়ি হয়ে ডিপটিউব ওয়েল পর্যন্ত রাস্তা। ২১. কে.বি. ইসমাইল রোড হতে তনু হাজী বাড়ি পর্যন্ত রাস্তা। আরও যে সকল রাস্তার কাজের ট্রেন্ডার সম্পন্ন হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। ২২. উমেদ আলী রোড হতে মুক্তিযুদ্ধা সিরাজ এর বাড়ি পর্যন্ত রাস্তা। ২৩. উমেদ আলী রোড হতে বাবার আলী মুন্সি বাড়ি পর্যন্ত রাস্তা। ২৪. কাউন্সিলর এর বাড়ি হতে বাগের বাড়ি পর্যন্ত রাস্তা। ২৫. রহমান সরকার বাড়ি হতে হিরা কাজী বাড়ি হয়ে বাগের বাড়ি পর্যন্ত রাস্তা। ২৬. উমেদ আলী রোড হতে হাফিজ সাহেব এর বাড়ি পর্যন্ত রাস্তা। ২৭. স্টেশন হতে হাছু মুন্সি বাড়ি পর্যন্ত রাস্তা। ২৮. উমেদ আলী রোড হতে মজিবুর এর বাড়ি পর্যন্ত রাস্তা। ২৯. সাইদুলের দোকান হতে ছনিয়া বাড়ি পর্যন্ত রাস্তা। ৩০. বেলতলী হাজী বাড়ি হতে মহুরী বাড়ি পর্যন্ত রাস্তা। ৩১. বেলতলী মুর্শেদ এর দোকান হয়তে রেশদ ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা। ৩২. উমেদ আলী রোড হতে কালা ফারুক এর বাড়ি পর্যন্ত রাস্তা। ৩৩. বেলতলী স্কুল হতে রহমান মাস্টার এর বাড়ি পর্যন্ত রাস্তা। ৩৪. উমেদ আলী রোড হতে ইব্রাহিম মেম্বার বাড়ি মোড় হয়ে জগৎবন্ধুর বাড়ি পর্যন্ত রাস্তা। ৩৫. উমেদ আলী রোড হতে কলিমউদ্দিন এর বাড়ি পর্যন্ত রাস্তা। ৩৬. ইনছান সরকার বাড়ি হয়ে মধ্যপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা। ৩৭. রেললাইন হতে লালু সরকার বাড়ি পর্যন্ত রাস্তা।

এছাড়াও ২৩ নং ওয়ার্ডের প্রবেশদ্বার সুতিয়াখালী তিন রাস্তার মোড়ের রাস্তার কাজ বিশেষ বরাদ্দে করা হয়। কিছু দিনের মধ্যেই রোড লাইটের সংযোগ দেওয়া হবে। প্রধান সড়ক ও কিছু সংযোগ সড়কের ড্রেনেজ নির্মাণ কাজ এই বছরের মধ্যেই শুরু হবে। ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি ও খেলাদুলা সম্পর্কিত কাজে বিশেষ ভাবে সম্পৃক্ত থাকা।

উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যহত রাখতে, জনগণের সহযোগিতা কামনা করেন কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু।


ময়মনসিংহে কাউন্সিলর বাবু’র নেতৃত্বে ৪ বছরে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবা মূলক কার্যক্রম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here