কালীগঞ্জে তিনশ বছরের পুরনো মসজিদ কালের সাক্ষী প্রবাজপুর শাহী মসজিদ

0
73

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটি। মসজিদটির নামঃ প্রবাজপুর শাহী জামে মসজিদ। প্রত্নতত্ত্ব বিশারদদের মতে, ১১০৪ হিজরিতে ২৪ মে ১৬৯৩ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁকে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকত সেই গ্রামটির নাম করণ তার নাম অনুসারে করা হয়েছিল প্রবাজপুর গ্রাম। পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটির নাম করণ করা হয় তার নাম অনুসারে প্রবাজপুর শাহী মসজিদ। এখনো মসজিদে পাঁচ অক্ত নামাজ আদায় করা হয়। প্রতি শুক্রবার জুম্মার দিন এলাকার গ্রামবাসী ও দূর দুরান্ত থেকে মুসলিমরা নামাজ আদায় করতে মসজিদে আসেন। জানা গেছে ঐতিহাসিক এই পুরাতন মসজিদে কেউ কোনো মানত করলে তা বিফলে যায় না, তার আশা পূর্ণ হয়। একটি সূত্রে জানা গেছে মসজিদে নামে অনেক জায়গা আছে এলাকার কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গাগুলো দখলে রেখেছে। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। মসজিদটি দর্শন করে আসতে পারেন।


কালীগঞ্জে তিনশ বছরের পুরনো মসজিদ কালের সাক্ষী প্রবাজপুর শাহী মসজিদ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here