
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড চার খাম্বার মোড় রেললাইন ভেঙ্গে যায়। ১৮ মে ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ৮.৩০ টায়, এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি দেখতে পেলে, লাল কাপড় টানিয়ে তারাকান্দি হতে ঢাকাগামী “অগ্নিবীণা” ট্রেনটিকে থামাতে সক্ষম হয় এলাকাবাসী। ট্রেন থামানোর পর অগ্নিবীণা ট্রেনের ড্রাইভার বিষয়টি পর্যবেক্ষণ করে কন্ট্রোল রুমকে বিষয়টি জানাই।
পরবর্তীতে অগ্নিবীণা ট্রেনটি স্লো করে ভাঙ্গা অংশ পাড় হয়ে যায়। রেললাইনটি ঠিক করতে কন্ট্রোল রুম থেকে লোক পাঠানো হয়।













