মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলা ও নৈশভোজ।

0
207

ওমর ফারুক খোন্দকার,মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠন অব কমিউনিটির ব্যানারে সংগঠনটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে রাজধানী মালের গ্রাউন্ড ভিউ রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যরা মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শাহ্জালাল শিকদার।

সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সিনিয়র-সহ সভাপতি মাসুদূর রহমান ঈদ পরবর্তী ছুটি কাটিয়ে পুনরায় কাজে যোগ দেওয়ায় এই অনুষ্ঠানের আয়োজন ও সভাপতিত্বে ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত-সভাপতি মো. আল আমিন মিয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্রিড়া সম্পাদক মো. আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন প্রবাসী এই সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম, বকুল আহমেদ সাগর, মো. বাবুল হোসেন, সহ-সভাপতি সুমন মিয়া, মো. নাসির হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. সারুয়ার হোসেন, করিম রানা, যুগ্ন-সম্পাদক কাজী মোখলেছ, মো. ভুবন মিয়া, সজিব সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ জয়, আইন সম্পাদক মো. সুমন হোসেন
অর্থ-সম্পাদক এমরান হোসেন, ধর্ম-সম্পাদক এ-আর নাসির হোসেন ও মো. আমির হোসেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানের আয়োজক আল-আমিন মিয়া বলেন, কমিউনিটিতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য গঠনে এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আলোকিত কমিউনিটি বিনির্মাণই আমাদের মূলনীতি।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্জালাল শিকদার বলেন, প্রবাসের মাটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটির দীর্ঘদিনের একটি ঐতিহ্য-শক্তিশালী ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধন থাকবে। এই কমিউনিটির সুখে-দুঃখে যেন আত্মার আত্মীয় হয়ে আমরা সবসময় থাকতে পারি, সেই সম্প্রীতি ধরে রাখতে হবে সবাইকে।কমিউনিটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ধৈর্য ও আন্তরিকভাবে যেকোন সমস্যার মোকাবিলা সহ ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয় এবং প্রবাসের মাটিতে এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিবৃন্দ।


মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলা ও নৈশভোজ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here