প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

0
666

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ সম্প্রতি একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। এরই প্রতিবাদে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার।

সোমবার বিকেল ৪ টায় উপজেলার চাঁচকৈড় হাট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁচকৈড় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মিল্টন উদ্দিন ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here