
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবি লীগের অভয়নগর উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি এস এম রিপনের সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ স্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, ড.প্রদীপ দে প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়।













