কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0
89

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টায়, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাহমিনা পারভীনের সভাপতিত্বে শিক্ষক আনারুল ইসলাম, ও সাইফুল্লাহ যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য আশেক মেহেদী। তিনি বলেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে যাতে করে শিক্ষার মান উন্নয়নের লক্ষে নতুন কারিকুলাম শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মুন্সি মুকুল ,শিক্ষক হারুন আর রশিদ, শিক্ষক সেলিম রেজা, শিক্ষক সঞ্জীব কুমার, হাফিজুর রহমান, একরামুল হোসেন প্রমূখ।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।


কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here