গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

0
94

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুরে এক ঝাঁক পেশাদার তরুণ সংবাদ কর্মিদের নিয়ে “গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে গুরুদাসপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। এতে প্রতিদিনের সংবাদের গুরুদাসপুর প্রতিনিধি সাজেদুর রহমান সাজ্জাদকে সভাপতি এবং মানবকন্ঠের গুরুদাসপুর প্রতিনিধি জালাল উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, সিনিয়র সহ-সভাপতি ইত্তেফাকের গুরুদাসপুর প্রতিনিধি রাশিদুল ইসলাম, সহ-সভাপতি আমাদের সময়ের আখলাকুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক এশিয়ান টেলিভিশনের মেহেদী হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিনের জনি পারভেজ, কোষাধ্যক্ষ পদে মনোনিত হয়েছেন “দৈনিক একুশে নিউজ” পত্রিকার গুরুদাসপুর প্রতিনিধি আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রহমত আলী, নির্বাহী সদস্য আলোকিত সকালের সোহেল রানা এবং সদস্য করা হয়েছে বাংলাদেশ সমাচারের সজিবুর রহমানকে।

বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা করেন আগামী ৩ বছরের জন্য মনোনিত কমিটির সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে।


গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here