মিরসরাইয়ের মহিউদ্দিন চৌধুরী আবারো সিআইপি নির্বাচিত হলেন।

0
88

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

রপ্তানী বানিজ্যে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) নির্বাচিত হলেন ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও, মিরসরাইয়ের কৃতি সন্তান,মসজিদিয়া চৌধুরী পাড়া গ্রামের মরহুম বজলুছ ছোবহান চৌধুরীর ছোট ছেলে এমডি এম মহিউদ্দিন চৌধুরী। প্রতিবছর সিআইপি নির্বাচিত হয়ে মিরসরাই , চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য বয়ে আনছেন সম্মান ও বিপুল পরিমানের বৈদেশিক মুদ্রা।

উল্লেখ্য তিনি বর্তমানে বিজিএমইএ এর পরিচালক, লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স, বাংলাদেশ ইকোনোমিক জোন ইনভেষ্টর এসোসিয়েশন (বেপজিয়া) বিইএমইএ সহ অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করছেন।


মিরসরাইয়ের মহিউদ্দিন চৌধুরী আবারো সিআইপি নির্বাচিত হলেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here