বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী পরিদর্শনে সৌদি মন্ত্রী

মিরসরাই প্রতিনিধি:

সৌদি আরব সরকারের সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন। সোমবার (২৯ নভেম্বর) সকালে সফর সঙ্গীদের নিয়ে বেজা অফিসের সামনে বৃক্ষরোপন ও ৩ নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শনসহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন।
এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যাবস্থাপক আমজাদ হোসেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, মিরসরাই থানার ওসি মজিবুর রহমানসহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিল এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলে সৌদি সরকারের সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী পরিদর্শনে সৌদি মন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here