
মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজারে”র সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বক্তব্যের শুরুতেই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনার উন্নয়নের গতিকে স্তব্ধ করা যাবে না। তিনি বিএনপি-জামাত ও তাদের দোসরদের বলেন, দেশবিরোধী চক্রান্ত করে কোন ভাবেই সফল হতে পারবে না।
রবিবার (৪ জুন) দুপুরে ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছাতক দোয়ারাবাজার উপজেলা ছাতক পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নৈরাজ্যবাদী বিএনপি-জামাত ও তাদের দোসরদের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক সৈয়দ আহমদে”র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর-প্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল খালিক, (অব) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন,যুবলীগ নেতা ও দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৫-নং ওয়ার্ডের সদস্য সুনুর মিয়া, দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক মিয়া,আব্দুল হাকিম,সাজন মিয়া প্রমুখ।
মুহিবুর রহমান মানিক বিএনপি জামাতের দোসরদের উদ্দেশ্য করে আরও বলেন, যারা শান্ত ছাতকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করে, ছাতক-দোয়ারার মাঠিকে কলংক্ষিত করতে চাইছে, তাদের এই স্বাধ কোন ভাবেই পূর্ণ হবে না। বিএনপির অতিথ ইতিহাস মানুষ জানে, ছাতক দোয়ারার মানুষজন আপনাদের ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। ভুলে যাবেন না মিথ্যা মামলা হামলা করে আমাদের রাজনীতি নোংড়া করতে পারবেন না। প্রধানমন্ত্রী সব জানেন। সভা শেষে ছাতক দোয়ারা থেকে আগত হাজার হাজার নেতা কর্মিদের বিশাল বিক্ষোভ মিছিল ছাতক পৌর শহরের বিভিন্ন পয়েন্ট পদক্ষীণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।











