কক্সবাজার বাড়ছে সড়ক দূর্ঘটনা

0
128

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলা বেড়েই যাচ্ছে গাড়ি সড়ক দূর্ঘটনা। কক্সবাজার জেলাতে প্রতিদিন হাজার হাজার গাড়ির চলাচল সেসাথে কিছু বেপরোয়া গাড়ির কারণে বাড়ছে  সড়ক দূর্ঘটনার মতো মারাত্মক ঘটনা সেসাথে বাড়ছে মৃত্যুও।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন যাতায়াত হয় শত শত গাড়ি বিশেষ করে সকালে ও বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড জ্যাম থাকে এই জেলাতে। এই জেলাতে প্রতিদিন ব্যাটারি চালিত টমটম, অটোরিকশা, সিএনজি, বাইক, বাস সহ বিভিন্ন ধরণের গাড়ির চলাচল হয় প্রতিনিয়ত সেসাথে বিশেষ করে ব্যাটারি চালিত টমটম, অটোরিকশা ও বাইকের বেশিই এক্সিডেনের ঘটনা ঘটছে।

গতকাল ৭ জুন কক্সবাজার মেরিনড্রাইভে বাইক এক্সিডেন করে কোটবাজারের পরিচিত মুখ রিদুয়ান ও তার সাথে থাকা আরেক যুবকের মৃত্যু ঘটেছে এবং অন্যদিকে ব্যাটারি চালিত টমটম এক্সিডেন করে আরোও একজনের মৃত্যু ঘটেছে এবং সবমিলিয়ে এক দিনে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিছু সচেতন মহল বলেছেন প্রশাসন যদি যাতায়াত এবং গাড়ি চালানোর গতি সিমার প্রতি বিশেষ নজর দেয় তাহলে অনেক দূর্ঘটনা কমে আসবে বলে তারা বিশ্বাস করেন সেসাথে গাড়ি চালকদের গতিশীলতা বজায় রেখে গাড়ি চালাতে হবে বলেও মনে করের তারা।


কক্সবাজার বাড়ছে সড়ক দূর্ঘটনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here