দুমকিতে ৫ কেজি গাজাসহ আটক -১

0
247

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

আটক এরমান ওরফে এলমা (৩২) উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে।

বুধবার (৭জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লেবুখালীর পাগলা নামক এলাকায় অভিযান চালিয়ে এস আই শাহীন সঙ্গীয় এএসআই মামুন মিয়া, এএসআই পবিত্র কুমার ৫ কেজি গাঁজাসহ এলমা-কে আটক করেন।

এস আই শাহীন জানান, দূর থেকে একটি বড় আকারের চালান লেবুখালিতে এসেছে এমন গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসারসহ অভিযানকালে এলমা-কে তল্লাশি করা হলে সে ৫কেজি গাঁজা বের করে দেয়।

দুমকি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গাঁজাসহ আটক এলামা’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কোর্ট সোপর্দ করা হয়েছে।


দুমকিতে ৫ কেজি গাজাসহ আটক -১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here