নড়াইলে পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার।

0
76

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে সাজাপ্রাপ্ত ৫ (পাঁচ) জন আসামিসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত মোট ১৫ (পনের) জন আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোকাদ্দেস শেখের ছেলে শেখ মোঃ আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মোঃ সোহেল। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলকচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here