খোকসায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও

0
176

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জুন) খোকসা জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে নিহত পরিবারের বাড়ি পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন, ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাফন বাবদ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শাকিলা (১২) নামের ওই কিশোরীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরী জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে মো.আব্দুল মতিনের মেয়ে, নিহত ওই মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত।


খোকসায় বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here