আশাশুনি সদর ইউনিয়নে প্রায় আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

0
51

মোঃ রুহুল কুদ্দুস আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা-২০২৩-২০২৪ সভায় ২ কোটি ৩০ লক্ষ ৫৬ হাজার ৯০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশন এ বাজেট ঘোষণা করা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও সাবেক ইউপি সদস্য বনমালী দাশ।

ইউপি সচিব মোঃ আব্দৃস সবুরের সঞ্চালনায় সভায় মহিলা মেম্বার মারুফা খাতুন, অঞ্জনা রানী সানা, মেম্বার তারক চন্দ্র মন্ডল, তরিকুল আওয়াল, শাহিনুর আলম, শরিয়তুল্লাহ, আব্দুস সালাম, মঙ্গল চন্দ্র মন্ডল, মহানন্দ মন্ডল, তপন কুমার সরকার, সিরাজৃল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


আশাশুনি সদর ইউনিয়নে প্রায় আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here