পঞ্চগড়ে মহাসড়কে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

0
96

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ে চাচা-ভাতিজার মস্তকবিহীন মহাসড়ক থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা টি ঘটেছে শুক্রবার রাত ৯ টার দিকে পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা দশমাইল এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাকেলসহ মস্তকবিহীন মরদেহ দুইটি উদ্ধার করে পুুলিশ। ট্রাক চাপায় তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং আব্দুর রজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)। এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে বাড়ি থেকে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাত ৯ টার দিকে মোটরসাইকেলসহ তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আছে।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।তবে ধারণা করা হচ্ছে বিপরীত দিক থেকে আসা কোন বাস বা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটতে পারে বলে জানান তিনি।


পঞ্চগড়ে মহাসড়কে চাচা-ভাতিজার লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here