শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

0
56

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে কভার্ডভ্যানের চাপায় রাহাত (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রাহাত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাওনা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে পুলিশ জানায়, শিশুটি তার পরিবারের সঙ্গে মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-২০-০৬৭৬) মোড়ের ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কংকন কুমার জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহকারি পালিয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।


শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here