কবিতা “বাবা”

0
106

কাজী ঈসা মাহমুদ

মাথার উপর বটের ছায়া
কিযে দারুন আভা
চলার শক্তি, বলার শক্তি
সেতো আমার বাবা।

আহা! থাকতে তাহার
কেউ করেনা যতন
হারিয়ে গেলে কাঁদে সবাই
কিযে ছিল রতন
জীবন খাতার প্রতি পাতায়
দুঃখের ছবি আঁকা
কেঁদে কেঁদে সবাই বলে
ফিরে এস বাবা।

মন মহাজন ডাক দিয়াছে
চলে গেছে নীড়ে
কোথায় গেল কোন সুদূরে
আসেনা আর ফিরে।
যেথায় আছ ভাল থেকো
রবের কাছে এইতো মিনতি
প্রভু তুমি মোর বাবাকে
করে দিও জান্নাতি।

তোমায় ছাড়া এই দুনিয়া
বড়ই লাগে ফাঁকা
বাবা তুমি মাথার মুকুট
রং তুলিতে আঁকা।
তোমার মত পথ দেখানো
আছে আমার কেবা
একটু সুযোগ পেলে তোমার
করে নিতাম সেবা।
তুমি আছো জীবন জুড়ে
কেমনে ভুলি বাবা।


কবিতা “বাবা”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here