বাউফলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

0
845

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজী। এসময় প্রেসক্লাব বাউফল এর কর্মরত সাংবাদিকরা নবাগত ইউএনও কে বরণ করে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

সোমবার (১০ই জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খাঁন রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির খান, জিএম ফারুক, জাবের খান, মাসুদ রানা, জিয়াউল হক, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, মিলটন কুমার, কাইয়ূম হোসেন, হারুনুর রশিদ, জাকির হোসেন, শ্রী কৃষ্ণ, বাবলু প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় নবাগত ইউএনও মোঃ বশির গাজী বলেন, বাউফল উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বাউফল উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।


বাউফলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here