
মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির দল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে সমন্বয় সভা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাতুল আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উপজেলা শিক্ষা অফিসার হ্যাপি চাকমা। আরো উপস্থিত ছিলেন দীঘিনালা প্রাথমিক শিক্ষা সমবায় সমিতির সভাপতি জনাব বদিউজ্জামান মহোদয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিস শিলা তালুকদার, জেলা কমিশনার।
প্রধান অতিথির বক্তব্যে ইউনু মহোদয় বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীর পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষার খুবই প্রয়োজন।
তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন ছেলে, মেয়েদেরকে পড়ালেখার পাশাপাশি কারিগরিক দক্ষতা অর্জন করাতে হবে। তাহলে পড়ালেখা শেষ করে তাদের আর চাকরির জন্য ছোটাছুটি করতে হবে না। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে বলেন পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষাটা অর্জন করার জরুরী।













