দীঘিনালা ইউপি নির্বাচন সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত

0
115

মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বুধবার দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম এ দীঘিনালা উপজেলা বাবুছারা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সহিদুজ্জামান জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরাফাত উল আলম, উপজেলা প্রশাসন এর কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ, উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাতুল আলম ।

আলোচনা সভায় আগত অতিথিগন তাদের বক্তব্যে বলেন, নির্বাচনকে সামনে রেখে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন সহ সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। নির্বাচন সুস্থ হয় নিরপেক্ষ হয় নির্দলীয় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনের প্রার্থী গন তাদের নির্বাচনের প্রচারের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চালু রাখতে পারবে। নির্বাচন এর সময় চলাকালীন যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে প্রার্থীগণ এবং প্রার্থীর সমর্থকদের সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন নির্বাচনে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা করা হবে। ভোটারদেরকে যেন কোন রকমের ভয় ভীতি দেখানো না হয় প্রার্থীদের কে সেই বিষয়ে সতর্ক করা হলো। ভোটাররা তাদের ব্যক্তি মত অনুযায়ী ভোট প্রদান করবে। ভোট মানুষের মৌলিক অধিকার তাই কাউকে জোর করা যাবে না বাধ্য করা যাবে না। তিনি আরো বলেন দল-মতনির্বিশেষে যেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে বিষয়ে প্রশাসনকে কঠোর দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দীঘিনালা উপজেলা প্রশাসন একটা সুন্দর নির্বাচন উপহার দিবে আমি এটাই কামনা করছি।

আলোচনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম বলেন নির্বাচনকে ঘিরে কেউ যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটায় তাহলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না, দৃষ্টান্ত শাস্তি প্রদান করা হবে।


দীঘিনালা ইউপি নির্বাচন সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here