দীঘিনালায় ২৮২ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরন

0
254

মোঃ হাসান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ২৮২ জন শিক্ষার্থীর মাঝে ট্যাপ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য বাবু প্রজন্ত লাল ত্রিপুরা।আজ রবিবার উপজেলা অডিটোরিয়াম এক অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের মাননীয় সংসদ সদস্য বাবু পর্যন্ত লাল ত্রিপুরা এমপি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাতুল আলম মহোদয়। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল মিন্টু, উপস্থিত ছিলেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ আলি মহোদয়। উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ কথা ছুড়ে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত উল আলম, শিক্ষার্থীদেরকে দক্ষ হতে হবে বলে তিনি বলেন পড়ালেখার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন করতে হবে নিজেকে দক্ষ এবং প্রশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা ট্যাব দিয়ে অনলাইন থেকে নতুন নতুন কর্ম শিখবে এবং তা প্রাক্টিক্যালি করার চেষ্টা করবে তার এই আশা।

উক্ত প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাবে সারা বাংলার ঘরে ঘরে। তিনি শিক্ষার্থীকে বলেন তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা শেষ করবে এবং দেশের জন্য কাজ করবে।


দীঘিনালায় ২৮২ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here