কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন।

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানা অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ দাস, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।


কুষ্টিয়া কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles