বঙ্গোপসাগরে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে জেলেসহ ডুবলো মাছ ধরার ২ ট্রলার

মোঃ বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামের মাছ ধরার দুটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম রবিউল হাসান (২৯)। তিনি রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে।

ডুবে যাওয়া ট্রলার এফবি জুবায়েরের মালিক ইলিয়াস মৃধা জানান, ১৫ জন জে‌লেসহ তার মাছ ধরার ট্রলারটি গ‌ভীর সমু‌দ্রে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে। ১৪ জন জে‌লে‌কে উদ্ধার করা গে‌লেও ট্রলার ও র‌বিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

এদিকে ডুবে যাওয়া অপর ট্রলার এফবি মুনিয়ার মালিক তু‌হিন প‌্যাদা জানান, তার ট্রলারটি ১৩ জন জে‌লেসহ গ‌ভীর সমু‌দ্রে ঝড়ের কব‌লে প‌ড়ে। জেলে‌দের সবাইকে উদ্ধার করা গে‌লেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়‌নি।

এ বিষয়ে মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া বলেন, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিন রুমে থাকায় নিখোঁজ হন রবিউল। আগামীকাল ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানান তিনি।


বঙ্গোপসাগরে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে জেলেসহ ডুবলো মাছ ধরার ২ ট্রলার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles