নড়াইল শেখ সাদির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

0
276

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ সাদির রহস্য জনক মৃত্যুর অবশেষে মহামান্য আদালতে মামলা। অকালীন রহস্য ময় মৃত্যু বরন কারী লোহাগড়া ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ সাদির স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে ১২ জুলাই ২০২৩ তারিখ বুধবার মহামান্য আদালতের মাধ্যমে মামলা করেছেন। চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার ৬ সহযোগীর নামে ২৯ জুলাই ২০২৩ তারিখ ভূক্তভূগী অসহায় পরিবার শেখ সাদির স্ত্রী সাহিদা বেগম লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শেখ সাদির স্ত্রী সাহিদা বেগম, শেখ সাদির ভাই বাকি বিল্লাহ, শেখ সাদির মেয়ে খাদিজা ও শেখ সাদির প্রতিবেশী মাসুদ বক্তা গন তাদের বক্তব্যে বলেন, আমরা ওই খুনি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন সহ তার ৬ সহযোগীদের কে দ্রুত আইনের কাঠগড়ায় এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।

নিহত শেখ সাদির স্ত্রী সাহিদা বেগম আরো বলেন আল্লাহ সহায় থাকলে অবশ্যই আমি ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমার স্বামী শেখ সাদি সততা ও ন্যায়ের সাথে লোহাগড়া ফিলিং স্টেশনে দীর্ঘ ১৫ বছর ধরে চাকুরী করে আসছে,ওই ফিলিং স্টেশনের মালিক চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন আমার স্বামী কে মিথ্যা অপবাদ দিয়ে ৩ দিন ধরে ফিলিং স্টেশনের ভিতরে আটকিয়ে রেখে বেধড়ক মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে জোর পূর্বক বিষক্রিয়া সেবন করিয়ে মেরে ফেলেছে।

চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিনের কুকর্মের কথা লোহাগড়ার মানুষ ইতি মধ্যে জেনে গেছেন, কিন্তু কিছু কিছু মানুষ রুপি চেয়ারম্যানের পা চাটুকা পশু আছেন তারা টাকা খেয়ে তার গুনগান গাচ্ছেন। অবশেষে শেখ সাদির স্ত্রী সাহিদা বেগম তার স্বামীর মৃত্যুর ন্যায় বিচারের আশায় মানববন্ধন করেছেন এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন ।


নড়াইল শেখ সাদির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here