তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি আয়ূব-উল হক দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় নেই কোনো আধুনিকতার ছোঁয়া

0
70

মো:শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেতুলিয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগলেও তেমন স্পর্শ করেনি ২৯ বছরের আয়ূব-উল হক শিক্ষা প্রতিষ্ঠান নামের একটি দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে। তবে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে নেই প্রতিষ্ঠানটি। তেতুলিয়া উপজেলার মধ্যে শিক্ষার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

১৯৯৪ সালে তৈরির পর থেকে আর উন্নতি হয়নি প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটি ঘুরে দেখা গিয়েছে বিপদজনক ভাবে দাঁড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দেওয়াল যে কোন সময় ভেঙে যেতে পারে ফলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। নেই শিক্ষার্থীদের নিরাপত্তা তবুও জীবনের ঝুকিনিয়ে ওমন ভাবে চলছে পাঠদান।

নেই কোন মান সম্মত রাস্তা বর্ষার পানিতে ডুবে থাকে স্কুলের মাঠ। পরিপূর্ণ যায়গা থাকা সত্বেও মাটি ভরাট করা নেই সম্পূর্ণ যায়গা যা শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য উপযুক্ত নয়। ভালো কোন পৃষ্টপোশকতা পেলে স্কুলটি আরও ভালো ফলাফল করবে বলে সংশ্লিষ্ঠদের দাবী। এক ক্লাসে দুইটি শ্রেনীর ক্লাস চলার সময় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়। প্রতিষ্ঠানটির পড়ালেখার মান ও ফলাফলের দিক বিবেচনা করলে যে সমস্ত ভবন, মাঠ বা মরন্জাম দরকার তা কোনটি নেই। বিপকে পড়তে হয় স্কুলটির শিক্ষক ও ছাত্রীদের।

এ বিষয়ে এলাকাবাসী বলেছেন, বিদ্যালয়টিতে কোনো জন প্রতিনিধির সুদৃষ্টি নেই। পাঠদানের জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্বেও এর কোনো উন্নয়ন হয়নি। কেউ কাউকে নিয়ে ভাবার সময় নেই এখন। তাছাড়া আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নতি হলেও হয় নি শুধু আয়ূব-উল হক দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়টির।

তাই শিক্ষক মন্ডলী – ছাত্রী ও এলাকাবাসীর আকুল আবেদন বা জোর দাবি আয়ূব-উল হক দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়টি উন্নত করা হোক তাহলে শিক্ষার দিক দিয়ে প্রথম অবস্থানে থাকবে আয়ূব-উল হক দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়টি।


তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি আয়ূব-উল হক দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় নেই কোনো আধুনিকতার ছোঁয়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here