ওমানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

0
4

অনলাইন ডেস্ক

ওমানের সামাইলে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। এছাড়াও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সামাইলের ওয়াদি বানি রাওয়াহা এলাকায় মাস্কাটগামী সুলতান থুওয়াইনি বিন সাঈদ সড়কে একটি ট্রাক ও বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ শুরুতে ওই এলাকার দিকে আসা গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানালেও তখন হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে শনিবার সকালে দেওয়া পরবর্তী এক হালনাগাদ তথ্যে পুলিশ ছয়জনের মৃত্যু ও ১৮ জনের আহতের বিষয়টি নিশ্চিত করে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

পরবর্তী বিবৃতিতে দুর্ঘটনার স্থানটি সামাইলের আল মাহাল এলাকা হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ এখন পর্যন্ত সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সাউথ আল বাতিনাহ গভর্নরেট নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে।

সূত্র: গাল্ফ নিউজ।


ওমানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here