দুমকিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দিলেন পিএসএস

0
179

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলার ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও দুমকী নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার(৫ আগষ্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার পল্লী সেবা সংঘের(পিএসএস) অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রীরামপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, লেবুখালী ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম তুহিন, দুমকী নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহীদ সর্দার)কে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে পল্লী সেবা সংঘ (পি এস এস) পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের সহ-অধ্যাপক ও পল্লী সেবা সংঘের নির্বাহী সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কেএম খলিলুর রহমান(খলিল), দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক প্রমুখ।

এ সময় ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ পল্লী সেবা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা ও সিরাজুল ইসলাম তুহিন এবং নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সর্দার)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


দুমকিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দিলেন পিএসএস

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here