দুমকীতে জাতীয় শোক দিবস পালিত

0
57

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির শ্রম বিষয়ক সদস্য মোহাম্মদ আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


দুমকীতে জাতীয় শোক দিবস পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here