
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে গভীর শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
এর মধ্যে সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত ‘বঙ্গবন্ধুর মুরাল্যে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অপরদিকে, দিবসটি উপলক্ষে নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনভার মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়। এছাড়াও বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক, সহ সম্পাদক মো. পাভেল ইসলাম মিমুল, ২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি, মো.সাইদ, ছাএনেতা সাজন ইসলাম, সোহেল ইসলামসহ পর্যায়ের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন।
এদিকে মহানগর আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এসময় নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।











