বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

0
258

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকালে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরবর্তীতে এক বর্ণাঢ্য শোক র‍্যালী,আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম সুন্দর’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সদস্য ও ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, আওয়ামী যুবলীগ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বড়লেখা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ।

এছাড়াও, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


বড়লেখায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here