
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার ব্যতিক্রমধর্মী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “একতার বন্ধন” এর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২, আগস্ট) লালমোহন উপজেলার ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়, ডাওরী হাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, জনতা বাজার মাধ্যমিক বিদ্যালয়, লেজ ছকিনা দারুসসুন্নাহ দাখিল মাদরাসা ও একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এ পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ডাওরী হাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা শিহাবু্দ্দীন, কৃষি ব্যাংক মনপুরা শাখার সাবেক ব্যাবস্থাপক মোঃ শাহাজ্জল মোসলমান, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম ছিদ্দিকুল্লাহ, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, মাওলানা ফজলুল হক, মাওলানা খোরশেদ আলম, মোঃ রেজাউল মাষ্টার, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ সেলিম মাস্টার, লোকমান মোসলমান, রাফসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক, ক্রেস্ট বিতরণ করেন।












