পাবনায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

0
56

পাবনা জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাথিয়া উপজেলার দত্তকান্দি গ্রামের রজব আলীর ছেলে বাবু (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় ৮ থেকে ১০ জন চোরের একটি দল ওই গ্রামের ইদ্রিস আলী খানের বাড়িতে গরু চুরি করতে যায়। এক পর্যায়ে বাড়ির মালিক ইদ্রিস আলী খান ও তার ছেলে টের পেয়ে ঘর থেকে বের হন। এ সময় চোরের দল পালানোর চেষ্টা করলে চিৎকার করে ধাওয়া করেন তারা। এলাকাবাসীও তাদের সাথে যোগ দিয়ে ধাওয়া করে একজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। ওই সময়ে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার সকাল সাতটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাড়ি সাথিয়া উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


পাবনায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here