হাতিয়ায় ট্রালার ডুবে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

0
106

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা গত শুক্রবার (২৫ আগস্ট) বিকালে চরআতাউর ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় একটি যাত্রী পারাপারের বোট ৩৫ জন লোক নিয়ে কোরালিয়ার ঘাটের উদ্দেশ্য রওয়ানা করে পরবর্তীতে নদীর মাঝখানে আসলে বোটটি ঢেউ এর ধাক্কায় ডুবে যায় এসময় বোটে থাকা ৩৫ জনের মধ্যে ৩৪ জন পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার হলেও ১ জন কে খুঁজে পাওয়া যায় নাই।

নিখোঁজ ব্যাক্তির তমরউদ্দি ইউনিয়ের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: শাহজাহান (৪০) নিখোঁজের বিষয় জানতে পেরে স্টেশন হাতিয়া কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ০৭:০০ ঘটিকায় কোস্টগার্ড সহ স্হানীয় জেলেদের সহায়তায় নিখোঁজ ব্যক্তির লাশ হাতিয়া উপজেলার আঠারোবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশটি তমরদ্দি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো নজরুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।


হাতিয়ায় ট্রালার ডুবে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here