আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল

0
81

নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

আজ ২৬ আগস্ট ২০২৩ ইং রোজ শনিবার বেলা ২ ঘটিকায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং এক দফা দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল হয়। ময়মনসিংহ বিএনপির কার্যালয়ের সামনে।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহাব আকন্দের সঞ্চালনায় উক্ত কালো পতাকা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় শাখার সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেস আলী মামুন, বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আহামদ তায়েবুর রহমান হিরন।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল বলেন আওয়ামী লীগ সরকারকে না হঠিয়ে ঘরে ফিরে যাব না।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন।


আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ মহানগর বিএনপির কালো পতাকা মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here