নরসিংদী রায়পুরা আদিয়াবাদের বি পাড়া মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতে চলছে

0
147

বিশেষ প্রতিনিধি নরসিংদী

আদিয়াবাদ গ্রামের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি গ্রাম বি পাড়া নামে পরিচিত। এই গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতে চলছে।

নরসিংদী রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়নে বি পাড়া গ্রামের রাস্তা থাকলেও সেটা চলাচলের জন্য অনুপযোগী ছিল। এই রাস্তার সাথে সংযুক্ত সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়, আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা যাতায়াতের একমাত্র রাস্তা।

এ রাস্তা দিয়ে শত শত স্কুল ছাত্রছাত্রীরা চলাচল করে। রাস্তাটি কাঁচা থাকায় কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে একমাত্র পায়ে হেঁটেই চলাচল করতে হয় স্কুল ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর। বর্ষার মৌসুমে ও বৃষ্টির দিনে বিভিন্ন গর্ত ও কাঁদামাটিতে ভরপুর থাকে।
ফলে এলাকাবাসী ও স্কুল ছাত্র ছাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে দিন যাপন করে। আদিয়াবাদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির নিকট থেকে বিশেষ বরাদ্দ এনে সুবেদআলী মোল্লার বাড়ী হইতে হিজল গাছ পর্যন্ত ইটের সলিং এর শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নে চেয়ারম্যান, ৭ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম খোকা, ৪ নং ওয়ার্ডে সদস্য আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন।

এলাকাবাসী প্রতিনিধি কে জানান, আমাদের এ রাস্তাটি করে দেয়ার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান ও রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে বাকি রাস্তাটুকু যেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যন্ত সম্পন্ন করে দেওয়া দেয়া হয় এ দাবী জানান।


নরসিংদী রায়পুরা আদিয়াবাদের বি পাড়া মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হতে চলছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here