জনগণের আস্থার প্রতীক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের আনোয়ার চেয়ারম্যান

0
178

বিশেষ প্রতিনিধি নেত্রকোনা

নেত্রকোনা জেলা, পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। গত ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বিপুল ভোটে জয় লাভ করেন, তিনি গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহন করেন। মাত্র দেড় বছরের তৃণমূলের কাছের মানুষ হয়ে উঠেছেন তিনি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন তিনি।

ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ বাজারে অবস্থিত গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ। আনোয়ার চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পরেই গ্রাম আদালতকে সক্রিয় করে তৃণমূলের জামেলাগুলো মিমাংসার মাধ্যমে সমাধান করছেন। প্রতি রবিবার ইউপি সদস্যদের নিয়ে পরিষদের গ্রাম আদালতে বসেন চেয়ারম্যান। জমি সংক্রান্ত সমস্যা, বিবাহ বিচ্ছেদ, মারামারিসহ বিভিন্ন সমস্যার সমাধান করেন গ্রাম আদালতের মাধ্যমে। গ্রাম আদালতের কার্যক্রমে সক্রিয়ভাবে চেয়ারম্যানকে সাহায্য করেন ইউপি সচিব, ইউপি সদস্যসহ, দফাদার, চৌকিদাররা। গ্রাম আদালতে চেয়ারম্যান সাহেবের ন্যায় বিচার, তৃণমূলে তার জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হয়।

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারী সকল ভাতার সুষম বন্টন করে তৃণমূলে দিচ্ছেন তিনি। ৯ টি ইউনিয়নের সকল গ্রামের রাস্তার সংস্কার করছেন।

সাধারণ মানুষের কাছে জানা যায় আনোয়ার চেয়ারম্যানকে যেকোনো প্রয়োজনে সবসময় পাওয়া যায়। জনগণের সাথে তার খুব ভালো সম্পর্ক। চেযারম্যান হলেও তিনি সাধারণ জনগণের মতোই জীবন যাপন করেন।

দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার চেয়ারম্যান বলেন, “তৃণমূলের মানুষের সাথে কাজ করে যেতে চাই। তারা আমারকে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের কাছে আমি ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে নিজের সর্বোচ্চটা দিয়ে তাদের সকল সমস্যায় পাশে থাকবো ইনশাআল্লাহ। বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা যে পরিমাণ ভাতা পায় তা খুবই কম। উপজেলা ভাইস চেয়ারম্যানের কাজ কম কিন্তু বেতন বেশি। অথচ ইউনিয়ন পরিষদে কাজ বেশি, তৃণমূলের কাজে ঝামেলাও বেশি কিন্তু এই পর্যায়ে তাদের সম্মানীটা কম। এই বিষয়ে সরকারের সু দৃষ্টি কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।”

১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বাকি সদস্যরা হলো, ইউপি সচিব মোঃ হাসিন ইসরাক, উদ্যোক্তা মোঃ সাদ্দাম হোসেন। মহিলা সদস্য মোছাঃ হাসিনা বেগম হাসি, মোছাঃ পারুল বেগম, শরীফা আক্তার। এবং সদস্য ইসতিয়াক আহম্মদ সুমন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ মোজাম্মেল মিয়া, বিপ্লব চন্দ্র ধর, আওয়াল, মোঃ শামীম মিয়া, মোঃ কামাল উদ্দিন তালুকদার, মোঃ জামাল মিয়া, মোঃ আব্দুল আলীম।


জনগণের আস্থার প্রতীক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের আনোয়ার চেয়ারম্যান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here