
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
৯ সেপ্টেম্বর ২০২৩ খিঃ রোজ শনিবার সকাল ৬.৪৫ সময়ে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের অন্তর্ভুক্ত ব্রাজিল-বলেভিয়া ম্যাচ খেলে। বলেভিয়াকে ৫-১ গোলে হারিয়ে, প্রথম ম্যাচ শেষেই আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টেবিলের শীর্ষে উঠে আসে ব্রাজিল। ৩ পয়েন্ট ও +৪ গোল নিয়ে টেবিলের ১ নাম্বারে ব্রাজিল। টেবিলের ২য় দল উরুগুয়ে ও ৩য় দল হিসেবে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।
বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলের জার্সিতে মাঠে নেমে ২ গোল এবং ১ এসিস্টে, ম্যাচ সেরা হন নেইমার জুনিয়র। এই দুটি গোলের সাথে ব্রাজিলের জার্সিতে নেইমারের ৭৯ গোল পূর্ণ হয়। ব্রাজিলের জার্সিতে এটাই কোনো প্লেয়ারের সর্বোচ্চ গোল। এর আগের রেকর্ডটি ছিলো পেলের দখলে, পেলে জাতীয় দলের হয়ে ৭৭ গোল করেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন নেইমারের দখলে।
বলেভিয়ার সাথে আজকের ম্যাচের ১৭ তম মিনিটে পেনাল্টি মিছ, ২১ মিনিটে নেইমারের হলুদ কার্ড দেখার পর, ২৪ তম মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোল এনেদেন রোদ্রিগো। ৪০ তম মিনিটে মধ্য মাঠ থেকে ড্রিবলিং করে সবাইকে কাটিয়ে ডি বক্সে বল নিয়ে ডুকে যান নেইমার। কিন্তু সবাইকে ফাঁকি দিতে পারলেও গোল কিপার বলটা আটকে দেন। ১-০ তে এগিয়ে থেকেই প্রথম হাফ শেষ করেন নেইমার বাহিনী। দ্বিতীয় হাফে বলেভিয়ার উপর একের পর এক আক্রমণ করে ব্রাজিল। ৪৭ মিনিটে নেইমারের এসিস্টে রাপিনহার গোল। ৫৩ তম মিনিটে দ্বিতীয়বারের মতো রুদ্রিগোর গোলে ব্রাজিল ৩-০ তে এগিয়ে যায়।
৬১ তম মিনিট নেইমারের গোল, যে গোলের মাধ্যমে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন নেইমার। এই গোলের পর নেইমার উদযাপন করেন দর্শকদের সাথে, এতপর শূন্যে থাকিয়ে এক আবেগী অনুভূতি। এ যেন স্বর্গীয় অনুভূতি, হয়তবা আক্ষেপ। ইঞ্জুরি মুক্ত নেইমার যে কতটা ভয়ঙ্কর তা সবাই জানে। কিন্তু তিনি যে এক হতভাগা ফুটবলার। তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই যায় ইঞ্জুরি নামক হতাশায়।
৭৮ তম মিনিটে ব্রাজিলকে গোল হজম করতে হয়। খেলার বাড়তি সময়ে রাপিনহার এসিস্টে নেইমারের দ্বিতীয় গোলের মাধ্যমে ব্রাজিল ৫-১ গোলের জয় পায়। ব্রাজিল দলের এমন একটা প্রত্তাবর্তন দরকার ছিলো। আর এমনটা হওয়ারই কথা ছিলো। কারণ তারা তো ৫ বারের বিশ্ব চেম্পিয়ান। ব্রাজিলই তো একমাত্র দল যারা ২২ টা বিশ্বকাপের সবগুলো আসরেই মূল পর্বে খেলার গৌরব অর্জন করেছে।












