
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন নেইমার জুনিয়রের দখলে। এর আগে এই রেকর্ড ফুটবলের রাজার পেলের দখলে ছিলো। পেলে ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করেন। এতদিন নেইমারও ৭৭ গোল নিয়ে পেলের সমান গোলের মালিক ছিলেন। আজ বলেভিয়ার সাথে ২ টি গোল করেন নেইমার। এই গোলের মাধ্যমে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে নিয়ে নেন নেইমার জুনিয়র।
আজ বলেভিয়ার সাথে ৬১ তম মিনিটে গোল করে পেলেকে পিছনে ফেলেন নেইমার। গোল দেওয়ার পর উদযাপন করেন এবং কিছুক্ষণ দর্শকদের সাথে হাত নেরে আলিঙ্গন করেন। শূন্যে চোখ রেখে এক আবেগী অনুভূতিতে নিজের আক্ষেপ প্রকাশ করেন। কারণ তিনি যে এক দুর্ভাগা ফুটবলার। ক্যারিয়ারের একটা বড় সময় তিনি ইঞ্জুরির সাথে লড়ে গেছেন। ইঞ্জুরি মুক্ত নেইমার যে কতটা ভয়ঙ্কর তা সবারই জানা। ইঞ্জুরি না থাকলে ফুটবল বিশ্বকে অবাক করে অনেক অর্জনই নিজের দখলে নিতে পারতেন তিনি। এরপরও তার অর্জন কম না।
ফিফা বিশ্বকাপ ২০২২ এর পর নেইমারের শেষ দেখে ফেলেছিলো বিশ্ব। কিন্তু কোচ ও মেনেজমেন্টের চাওয়াতে নেইমার ২০২৬ বিশ্বকাপ খেলাতে রাজি হয়। বিশ্বাকাপের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন, এছাড়া ইঞ্জুরির সমস্যাও ছিলো। বিশ্বকাপের পর আজই প্রথম জাতীয় দলের জার্সিতে খেলেন নেইমার। ফেরার ম্যাচে ব্রাজিল ৫-১ গোলের জয় পায় বলেভিয়ার সাথে। ২ গোল ও ১ এসিস্টে ম্যাচ সেরা হন নেইমার।
বর্তমানে নেইমার সৌদি লীগের ক্লাব আল হেলাল এর সাথে চুক্তিবদ্ধ। সম্প্রতি ১০০ মিলিয়ন ট্রান্সফার ফিতে নেইমারকে নিজেদের দলে ফেরায় আল হেলাল। আল হেলালে ২ বছরে নেইমারের বেতন ৩১০ মিলিয়ন ইউরো ধরা হয়েছে। নেইমার চাইলে চুক্তির মেয়াদ আরো ১ বছর বাড়িয়ে নিতে পারবে।













