ঘোড়াঘাটে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
58

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার্থীদের নিয়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় বালক ও বালিকা পর্যায়ে দাবা, কাবাডি, ফুটবল ও হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদ মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী দিনে বালিকাদের মাঝে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় উপজেলা পর্যায়ে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে ২ গোলের ব্যবধানে হারিয়ে ওসমানপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে ফুটবল, দাবা, কাবাডি ও হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরষ্কার প্রদান করা হয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো. মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মতিয়ার রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এটিএম রাকিবুজ্জামান।

এ ছাড়াও উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক সুপার, শরীর চর্চা শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।


ঘোড়াঘাটে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here