দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত।

0
60

আরিয়ান সিদ্দিক,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় হাজেরা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল বাজারের উত্তর পার্শে শুকনাকুড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাজেরা উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য মজিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গ্রামের বাড়ি থেকে অটোতে করে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। বাসার সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত গতির একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করেছে। দুর্ঘটনার ফলে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here