
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ৪’শ বোতল ফেনসিডিল ও নগদ ৬০ হাজার টাকা সহ মোসা: আলেয়া বেগম(৫৫) ও মোঃ মহসিন শেখ (৩৮) কে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা পুলিশ। সম্পর্কে তারা জামাই ও চাচি শাশুড়ী।
জেলা গোয়েন্দা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৪০মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুমকী সাতানী গ্রামের মোসা: আলেয়া বেগমের বাড়ীর পশ্চিম পাশের কলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা ৪’শ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির নগদ ৬০হাজার টাকাসহ মোসা: আলেয়া বেগম স্বামী মোঃ মান্নান হাং, সাং দুমকী সাতানী, ৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি,থানা দুমকী, জেলা পটুয়াখালী ও মো: মহসিন শেখ, পিতা মৃত আ: আজিজ শেখ, সাং উত্তর হিরন, ৬ নং ওয়ার্ড, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ, এ/পি সাং দুমকী সাতানি, ৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা দুমকী, জেলা পটুয়াখালী দ্বয়কে গ্রেফতার করে। তাদের গ্রেফতার করে প্রথমে জেলা গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে দুমকী থানায় হস্তান্তর করেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং কোর্টে চালান দেয়া হয়েছে। মামলা নং ১১, তারিখ ২৪-০৯-২৩ইং।












