আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

0
248

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ করেছেন কুকুয়া ইউনিয়নের মৃত্যু সুন্দর আলির ছেলে মোঃ শাহ আলম মুসুল্লি।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা বিরোধকে কেন্দ্র করে রবিবার সকাল ৮টার দিকে প্রতিপক্ষ আনেয়ার ফকির গংরা অবৈধ ভাবে গায়ের জোরে শাহালোম মুসল্লীর দখলীয় জমিতে বীজ রোপন শুরু করে। এ সময় শাহালোম মুসুল্লী গংরা বাধা দিলে আনোয়ার ফকির, আলমগীর ফকির, নজরুল কাজী, সোহেল ফকির, স্বপন ফকির, মস্তফা ফকিরসহ তাদের দলবল অযথা তর্কের সৃষ্টি করিয়া শাহালোম মুসল্লীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শাহালোম মুসল্লীর স্ত্রী মমতাজ বেগমকে কুপিয়ে ও ছেলে ওমর ফারুক নাসির আকন, বেল্লাল হোসেনকে লঠি দিয়ে মারধর করিয়া মাথাসহ বুকে-পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ফুলা জখম করে।আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আনোয়ার ফকির গংরা চলে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে আণোয়ার ফকির কোণ কথা বলবেনা বলে জানান। আমতলী থানার অফিসার ইনাচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বখ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আমতলীতে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত-০৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here